1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত বাইশারী -ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিন ভোগান্তি সেনা অভিযানে টংকাবতীতে অপহৃত ছয় শ্রমিক উদ্ধার পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

বান্দরবান জেলা জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযথভাবে উদযাপনে বিভিন্ন কর্মসূচি দিয়ে জেলা লিগ্যাল এইড উদযাপিত করা হয়েছে।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকালে বান্দরবান জেলাও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবসটি উদযাপন করা হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে থাকে।

এ সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে জনগণকে সচেতন করতে বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর প্রতি বছর ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে পালন করা হয়।

বান্দরবানে আইনগত সহায়তা দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বিচার বিভাগের বিজ্ঞ বিচারকম-সিনিয়র জেলাও দায়রা জজ এবং বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ জামিউল হায়দার, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আব্দুর রহমান, সেনা রিজিয়ন ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলামসহ লিগ্যাল এইড অফিসার আয়েশা সিদ্দিকা আয়মন এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আইনজীবিবৃন্দগণ অংশগ্রহণ করেন

এছাড়াও,সকাল সাড়ে নয়টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে (৩য় তলা) দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এর ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে এ সব অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট