1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় বিপুল পরিমাণ ভোট পেয়ে সভাপতি হলেন অ্যাডভোকেট আবুল কালাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাফর সরকারি চেক জালিয়াতি ৮০ লাখ টাকা আত্নসাতের অভিযোগে বান্দরবান জোন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা চাকুরি থেকে বরখাস্ত পাম্পে নিজেই উপস্থিত থেকে বাইকারদের কে অকটেন দিলেন সাচিং প্রু জেরি এমপি নাইক্ষ্যংছড়ি সীমান্তে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিজু উৎসব আজ ১২ এপ্রিল রোববার সকালে শুরু হয়েছে। সকাল থেকে নদী, ছড়া, ঝরনাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে শুরু হয় এই উৎসব।

উৎসবের প্রথম দিনকে বলা হয় ‘ফুল বিজু’। এই দিনে পূজা-অর্চনার পাশাপাশি বাড়িঘর পরিষ্কার করে সাজানো হয়। ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য প্রার্থনা করেন চাকমা নারী-পুরুষ ও শিশুরা। নারীরা ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি ও পুরুষেরা ধুতি পরে উৎসবে যোগ দেন।

আজ ভোরে বান্দরবান সদরস্থ সাঙ্গু নদীতে গিয়ে দেখা যায়, ফুল ভাসাতে ভিড় করেছেন স্থানীয় চাকমা,তংঞ্চংঙ্গ্যাঁ জনগোষ্ঠীর বাসিন্দারা। এর মধ্যে বেশ অনেকজন বান্দরবান শহর এবং উপজেলায় গ্রাম থেকে এসেছেন । তারা বলেন, ‘সবাইকে বিজু ‘প্রতিবছর আমরা আজকেরই একদিন নদীতে ফুল ভাসাতে আসি। কষ্ট হলেও বন্ধু বান্ধবীসহ পরিবার সঙ্গে এসেছি, মনের শান্তির জন্য। এবার প্রাণভরে প্রার্থনা করেছি সবাই মিলেমিশে আমরা যেন ভালো থাকতে পারি, পৃথিবীতে যেন শান্তি থাকে।’

ফুল ভাসাতে আসা চাকমা তরুণীদের। তারা বলেন, ‘আমরা বন্ধু বান্ধবীদের মিলে বান্দরবান সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে আগামী দিনগুলোর জন্য সুখ–শান্তি কামনা করেছি। এখানে শত শত নারী-পুরুষ উৎসবে যোগ দিয়েছেন। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এদিনটার জন্য।’

উৎসব দেখতে বান্দরবান শহরস্থ এলাকায় ভিড় জমান সমতলের লোকজনও। সারা বাংলাদেশ থেকে উৎসব দেখতে আসেন। তাঁরা জানান, প্রতিবছর একবার রাঙামাটি,বান্দরবান,খাগড়াছড়ি ফুল ভাসানো উৎসব দেখতে যাওয়া হয়। সত্যি উৎসব দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। এবার তাই আবারও বান্দরবানে ফুল ভাসানোর উৎসব দেখতে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট