1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পাম্পে নিজেই উপস্থিত থেকে বাইকারদের কে অকটেন দিলেন সাচিং প্রু জেরি এমপি নাইক্ষ্যংছড়ি সীমান্তে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ রাজবাড়ীর দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবির হওয়ায় মৃতদেহ উদ্ধার বান্দরবানে যথাযোগ্য মর্যাদা ও বর্নিল আয়োজন মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ১ম পড়ার শেষ পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ মোবারক বান্দরবানে প্রশাসক পক্ষ থেকে ঈদের উপলক্ষে গরীব নিরীহ অসহায় দুস্থ ১৫০টি পরিবার মাঝে আর্থিক সহায়তা বান্দরবান সদরস্থ কানা পাড়া পাহাড় সংলগ্ন হতে মাও শিশু মৃত্যুরদেহ উদ্ধার পাহাড়ের ধর্মীয় সম্প্রতি বিনষ্টের অপচেষ্টা?বিলাইছড়ির গুজব ঘটনায় সেনাক্যাম্পকে জরানোর নেপথ্যে কাহিনী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কাগজিখোলা এলাকার কাগজিখোলা মসজিদে বিলাল (রা.) সংলগ্ন স্থান এবং বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় একশত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার ভোজ্যতেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আবদুর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা জসিম ছব্বির আহমেদ, মাদ্রাসা সুপার মাওলানা আহসান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে বক্তারা বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত অনেক পরিবার এখনও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকটে দিনযাপন করছে। এ অবস্থায় আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

এসময় সাংবাদিক আবদুর রশিদ বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দীনের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এ মানবিক উদ্যোগের জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় উপকারভোগীরাও এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা করেন, এ ধরনের মানবিক সহায়তা নিয়মিতভাবে অব্যাহত থাকলে তাদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট