1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে সোলার চালিত ‘মিনি কোল্ড স্টোরেজ ‘:সবজি সংরক্ষণে কৃষকদের নতুন আশার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বান্দরবান সদরে ৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বান্দরবান লামা’র মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “ফ্যামিলি কার্ড” বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বান্দরবানে রোয়াংছড়িতে মারমা সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ও বৌদ্ধ রীতি অনুসরণ শেষ হলো পরম পূজনীয় ভদন্ত কৌসলা থের এর শেষ বিদায় অসহায় ও দুস্থপরিবার মাঝে আটশত ৩১পরিবার মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য রাজ পুত্র সাচিং প্রু জেরি এমপি, বান্দরবান স্টেডিয়াম মাঠে ফুটবল খেলার প্রতিযোগিতায় উদ্ধোধন করেন জেলা প্রশাসক মিস শামীম আরা রিনি বান্দরবানে সেনা রিজিয়ন উদ্যাগে রমজান উপলক্ষে গরীব নিরীহ অসহায় ১০০টি মুসলিম পরিবার মাঝে ইফতার ও সেহরির বিতরণ বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ অনুর্ধব -১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাঙ্গামাটিতে সোলার চালিত ‘মিনি কোল্ড স্টোরেজ ‘:সবজি সংরক্ষণে কৃষকদের নতুন আশার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

তিন পার্বত্য চট্টগ্রাম বিভাগ সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত রাঙ্গামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার সবজি সংরক্ষণে আধুনিক ও সাশ্রয়ী ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ প্রযুক্তি কৃষকদের মাঝে নতুন স্বস্তি নিয়ে এসেছে। উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে ভরা মৌসুমে পানির দরে সবজি বিক্রির দীর্ঘদিনের সংকট নিরসনে কৃষি মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (১১ মার্চ ) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ হলরুমে এই প্রযুক্তি বিষয়ক ওয়ার্কশপ প্রশিক্ষণ দেয় তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। জানানো হয় যে, সোলার ও সেন্সর নিয়ন্ত্রিত এই প্রযুক্তির মাধ্যমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবজি কয়েক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব। এর ফলে কৃষক এখন বাজার বুঝে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্বে -ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান তিন পার্বত্য জেলায় শীত ও গ্রীষ্ম—উভয় মৌসুমেই প্রচুর পরিমাণে বেগুন, টমেটো, শসা ও ফুলকপি উৎপাদিত হয়। কিন্তু একসাথে বিপুল পরিমাণ সবজি বাজারে আসায় দাম দ্রুত পড়ে যেত এবং সংরক্ষণের উপায় না থাকায় তা মাঠেই নষ্ট হতো। এই ঝুঁকি মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় সারা দেশে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছে। এর মধ্যে ঘরভিত্তিক (TSCR) স্টোরেজে প্রায় ১০ টন পণ্য রাখা যায়। এই প্রযুক্তির বিশেষত্ব হলো, মোবাইল অ্যাপের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এবং এটি সম্পূর্ণ বিদ্যুৎসাশ্রয়ী।
এসময় আরও উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলায় হতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃ্ন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির এবং বিশেষ বক্তরা বলেন, দেশে উৎপাদন বাড়লেও সঠিক সংরক্ষণের অভাবে কৃষকরা প্রায়ই লোকসানের মুখে পড়েন। এই সাশ্রয়ী হিমাগার সেই সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান। চট্টগ্রাম বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তারা জানান, এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকরা পণ্য মজুত রেখে বাজার ব্যবস্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। প্রকল্প পরিচালক রা বলেন, এই সোলারভিত্তিক কনটেইনারগুলো কৃষকের দোরগোড়ায় আধুনিক সংরক্ষণ সুবিধা পৌঁছে দিয়েছে।

স্থানীয় কৃষকদের অভিজ্ঞতায় জানান, আগে বাজার মন্দা থাকলে সবজি পচে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন সংরক্ষণের সুযোগ থাকায় লোকসানের ভয় কেটেছে। কৃষকরা এই প্রযুক্তি গ্রাম পর্যায়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট