সোমবার (৯ মার্চ) সকালে সুয়ালক ৪নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বর্তমান সরকার ঈদের উপলক্ষে গরীব নিরীহ অসহায় পরিবার মানুষের মধ্যে চাল বিতরণ করেছে।
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুস্থঃদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায়, দুস্থ ও অতি দরিদ্র মানুষের মধ্যে প্রায় সুয়ালক ৯টি ইউনিয়ন চাল বিতরণ করেন সংসদ সদস্য রাজ পুত্র সাচিং প্রু জেরি এমপি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাজ পুত্র সাচিং প্রু জেরি এমপি, বান্দরবান সদর নির্বাহী অফিসার কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ইউপির সদস্য চেয়ারম্যান উক্যনু মার্মা,ইউপি সদস্য মেম্বার মোঃ জসিমসহ বিএনপি দলের নেতার মোঃ জাহাঙ্গীরসহ সুযোগ সুবিধা ভোগ পার্টিরগণ।
ত্রাণ কর্মসূচির আওতায় প্রাকৃতিক ত্রাণমন্ত্রনালয় গরীব নিরীহ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে আট টন তিনশো ৩১ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পরিবার এককালীন ১০ কেজি করে চাল পেয়েছে।
শীতকালে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য মন্ত্রণালয় বরাদ্দ থাকবে।
অন্যদিকে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে সরকার। এর মধ্যে রয়েছে গ্রামে নতুন রাস্তা নির্মাণ ও মেরামত, ড্রেন ও কালভার্ট নির্মাণ, স্কুল-কলেজ-মাদ্রাসার মাঠে মাটি ভরাট এবং এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানার চারপাশে দেয়াল তুলে দেওয়া হবে।
গ্রামাঞ্চলের অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নানা ধরনের উন্নয়নমূলক কাজ ইত্যাদি থাকবে।
এই কর্মসূচির অধীনে বাঁধ ও রাস্তাঘাট মেরামত করা হবে। একইসঙ্গে, পানি নিষ্কাশনের জন্য নালা ও খালগুলো পুনরায় সংস্কার করা হবে। মসজিদ, মন্দির, স্কুল ও অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজও এতে অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও, জনস্বাস্থ্য নিশ্চিত করতে স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হবে। গ্রামজুড়ে বাঁশ বা কাঠের ছোট ছোট সেতু তৈরি করা হবে, যা মানুষের চলাচলের সুবিধা হয়।
শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া আনতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হবে। গ্রামীণ জনপদে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার স্ট্রিট লাইট এবং সোলার হোম সিস্টেম স্থাপন করা হবে। সরকার ত্রাণমন্ত্রালয়ে থেকে রক্ষা পেতে বজ্র নিরোধক দণ্ড ও আশ্রয়কেন্দ্র তৈরি করা থাকবে।