1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত

বান্দরবানে দুঃস্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের ভাতা ও সেলাই মেশিন প্রদান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর জাতীয় যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত বান্দরবানে দু:স্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী (বুধবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর সুয়ালক উপকেন্দ্র এর ইসলামিক মিশন এর আয়োজনে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু:স্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের ভাতা ও সেলাই মেশিন প্রদান করে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ পরিচালক মো.সেলিম উদ্দিন।
এসময় ইসলামিক ফাউন্ডেশন এর বান্দরবানের ফিল্ড সুপারভাইজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা। ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের হিসাবরক্ষক মো. আবদুর রউফসহ ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের বিভিন্ন কর্মচারী এবং স্থানীয় বাসিন্দা ও সেলাই প্রশিক্ষনার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন এর বান্দরবানের উপ পরিচালক মো.সেলিম উদ্দিন বলেন, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান বান্দরবানে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসুচি, হজ্ব কার্যক্রম, জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও বিতরন, মসজিদ-পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লাইব্রেরী এবং জাতীয় ও ধর্মীয় দিবস সমূহ উদযাপন করে যাচ্ছে।
এসময় তিনি আরো বলেন, বান্দরবানের গরীব,অসহায়,স্বামী পরিত্যক্তা মহিলাদের স্বাবলম্বী করে আয় উপার্জন বৃদ্ধির লক্ষ্যে যাকাত ফান্ডের অর্থায়নে ইসলামিক ফাউন্ডেশন এর সুয়ালক উপকেন্দ্র এর ইসলামিক মিশন দু:স্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের ভাতা ও সেলাই মেশিন প্রদান অব্যাহত রেখেছে। এই ইসলামিক মিশন এর মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে অনেক নারী আজ স্বাবলম্বী হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেলাই প্রশিক্ষনাপ্রাপ্ত ৩ ব্যাচের ৬০জন মহিলাকে ৫হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা এবং সেলাই কাজে অভিজ্ঞ ১৮জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এদিকে রমজানের এই পবিত্র দিনে প্রশিক্ষণ ভাতা ও সেলাই মেশিন পেয়ে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দু:স্থ মহিলা ও তাদের পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট