মঙ্গলবার ৭ এপ্রিল রোয়াংছড়ি উপজেলা পরিসংখ্যান বিদ স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে একজন সরকারি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন সিকদার কে বান্দরবান শহরস্থ উজমা পেট্রোল পাম্প থেকে অপহরণ করে আর্মি পাড়ার নিয়ে যায়।পরে সদর থানায় পুলিশ খবর পেয়ে বান্দরবান শহর এলাকায় অভিযান চালিয়ে আর্মি পাড়া হতে অপহরণকারীর এক আসামী মোঃ আফজাল কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একই সাথে অপহৃত ব্যক্তি সরকারি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন সিকদারকে উদ্ধার করেন থানার পুলিশ।
পরের আসামীর আফজাল কে সদর থানার নেওয়া হয় এবং আসামীদের বিরুদ্ধে অপহরণ অপরাধের মামলার রুজু করা হয়।
সদর থানার পুলিশ বলেন,অপহরণ সাথে যাদের জড়িত আছেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের চেষ্টা থাকবে। তারা আমাদের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত। এই মামলায় একজন আসামীকে আমরা আটক করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’