1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বান্দরবান শহরস্থ মধ্যেমপাড়া রিখিয়াং রেস্টুরেন্টে ভয়াবহু আগুন বান্দরবানে সেনা উদ্যাগে রমজান উপলক্ষে গরীব নিরীহ অসহায় ৫০০টি পরিবার মাঝে ইফতার ও সেহরি বিতরণ বান্দরবানে দুঃস্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের ভাতা ও সেলাই মেশিন প্রদান এবার এলো ঈদের কেনাকাটায় জমজমাট বান্দরবান রাস্তার মাথায় কেরানিহাট সাতকানিয়া আল আকসা মেগা শপিংমল পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর কুষ্ঠ মরণব্যাধি বান্দরবানে চার ধর্মীয় গুরুর অংশগ্রহণে সচেতনতা সভা ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ‘ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান -৩০০নং আসনের বিএনপি রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা, উন্নয়নের প্রত্যয়ে জনসমুদ্র

বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় বান্দরবান জেলা পরিষদের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২মার্চ (সোমবার)  বিকেল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মার্মা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা পরিষদের সদস্য এবং ক্রীড়া প্রশিক্ষণ কমিটি মোঃ নাছির উদ্দীন, পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ রেজাউল করিম প্রমুখ।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারী বান্দরবান জেলা স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এবং ২০২৬ অর্থ সাল প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। বালকদের ২৭ এবং বালিকা ২৫ মোট-৫২জন এই ফুটবল প্রশিক্ষণে জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া ক্লাব ও একাডেমির সদস্য, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট