1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত

বান্দরবান -৩০০নং আসনের বিএনপি রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা, উন্নয়নের প্রত্যয়ে জনসমুদ্র

রিমন পালিত, বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

বান্দরবান-৩০০ সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরিকে বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ২২ ফেব্রুয়ারি রবিবার তাকে চট্টগ্রামের কেরানীহাট থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় বরণ করে বান্দরবানে নিয়ে আসেন।

পথিমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সর্বশেষ বান্দরবান রাজার মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে গণসংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পাশাপাশি আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের
সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ,
সহ-সভাপতি আজম , সাংগঠনিক সম্পাদকআবু তাহের সহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে এমপি সাচিং প্রু জেরিকে ফুলেল শুভেচ্ছায় ভাসিয়ে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরি বান্দরবানের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও আশ্বস্ত করেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিপুল জনসমাগমে উচ্ছ্বসিত হয়ে পড়েন এমপি সাচিং প্রু জেরি। উপস্থিত জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট