1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত

কুষ্ঠ মরণব্যাধি বান্দরবানে চার ধর্মীয় গুরুর অংশগ্রহণে সচেতনতা সভা

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক কুসংস্কার দূরীকরণে বান্দরবানে চার সাম্প্রদায়িক ধর্মীয় গুরুর অংশগ্রহণে এক আলোচনা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে ধর্মীয় গুরুদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রকল্প ব্যবস্থাপক পরেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. দিলীপ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মডেল মসজিদের খতিব রাশেদুল হক, শ্রী শ্রী রাধা গিরিধারী ইসকন মন্দিরের অধ্যক্ষ আমালহরি গৌর দাস ব্রহ্মচারী, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের পরিচালক ভদন্ত তিক্ষিন্দ্রিয় মহাথের, ইন্টারন্যাশনাল খ্রিষ্টিয়ান চার্চ বান্দরবানের সিনিয়র ভাইস চেয়ারম্যান রেভারেন্ড পাকসিম বিত্লুং, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বান্দরবান জেলা সমন্বয়কারী জিং দুহ অম বমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা কুষ্ঠ রোগ নিয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তারা বলেন, কুষ্ঠ কোনো মরণব্যাধি নয় এবং যথাসময়ে চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য।

বক্তারা ধর্মীয় মঞ্চ থেকে সচেতনতা বাড়ানোর মাধ্যমে কুষ্ঠ রোগীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট