পবিত্র মাহে রমজান শেষে খুশির ঈদ। আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, ঈদের জামাতে শামিল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রমজানে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে ঈদুল ফিতর পালন করেন। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়।
বান্দরবান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান সদরস্থ পৌরসভার ঈদগাহ ময়দানে এবার ছোট-বড় মিলিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবাই ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
বান্দরবান সদরস্থ, প্রধান ঈদ ১ম জামাত সকাল সাড়ে ৭টায় বান্দরবান সদরস্থ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পরের ২য় নামাজ সাড়ে ৮টায় এর মধ্যে শেষ করা হবে।
ঈদগাহে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় মসজিদ ভারপ্রাপ্ত কারি মজিবুল হক।এখানে সাধারণ জনগন, ভিআইপি এবং প্রায় ১০হাজার জন সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। খুশির এই দিনে নতুন জামাকাপড় পরে উৎসবে মেতে ওঠে সব বয়সি মানুষ। বড়রা ছোটদের নতুন উপহার এবং সেলামির টাকা দেয়, যা এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে। ঈদ উপলক্ষে বাড়িতে বিশেষ খাবার তৈরি করা হয় এবং সবাই একে অপরের বাড়িতে বেড়াতে যান।
এর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২০ মার্চ) উদযাপন করা হয় ঈদুল ফিতর। এদিকে সারা দেশের মুসল্লীরা ঈদের নামাজে অংশ নেন । নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদে আনন্দ উদযাপন করেন।
এদিকে প্রশাসক কর্তৃপক্ষ মহোদয় যথেষ্ট সহযোগিতায় এর মধ্যেমে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দিয়ে রাগছেন যাতে মুসল্লিরা ঈদের নামাজ ময়দানে দূর্যোগ ঘটনায় অবগঠন না ঘটে এবং প্রশাসক কর্তৃপক্ষ বলা হয়, পবিত্র ঈদকে কেন্দ্র করে ঈদু-উল ফিতরের মুসল্লিদের নামাজ আদায় করে যেন সবাই আনন্দ উপভোগ হয়। ঈদ মানে আনন্দ দিন ঈদ সবার ঘরে ঘরে এই আনন্দ খুশি পৌঁছে হউক এই কাম্য।
তাছাড়া রাজ পুত্র সাচিং প্রু জেরি এমপি ‘র পবিত্র ঈদের দিন উপলক্ষে মুসল্লিদের কে ঈদের সালাম ও শুভেচ্ছা জানান।
এছাড়াও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সারা দেশের মুসল্লিদেরকে পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমান ভাই-বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।