রবিবার (১৫ মার্চ) বান্দরবান কালাঘাটার সামনে ঈদের শিশুদেরকে হাঁসির আনন্দ রাখার উদ্যোগে মেহেদী রাঙা উৎসব ও ইফতার আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যখন সবাই নিজেদের খুশি আর পেটভরা ইফতার আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, কেউ কেউ বাচ্চাদের সাথে সময় কাটানো আর তাদেরকে সাথে নিয়ে ইফতার করাতে আনন্দ পায়।বলছিলাম কিছু মানবিক কর্মীর কথা।
“উত্তরনী বাংলাদেশ” আয়োজনে এবং ভয়েজ রেইজ অব ইয়ুথ (ভিআরওয়াই) এর সহযোগিতায় বান্দরবান সদর এর কেচিংঘাটার “নতুন পাড়া” এলাকায় শিশুদের খুশিতে আজ মুখরিত হয়েছিল সারা বিকেল।একঝাক শিশুদের
সাথে সারা বিকেল আনন্দপূর্ন সময় কাটানোর মাধ্যমে ঈদের মেহেদী উৎসব কে রাঙিয়ে দিয়েছে কিছু তরুন। ‘উত্তরনী বাংলাদেশ’ এর পক্ষে মোসা রুমানা আক্তার বলেন, আমরা শিশুর হাসিতেই ঈদের সেই ছোট্টবেলার আনন্দ খুঁজে পেয়েছি, যে আনন্দ হয়তো কোটি টাকার বিনিময়েও পাওয়া যায়না।
ঈদ মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তরুণরা যদি পারিবারিক ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেয়, বড়দের সম্মান করে এবং ছোটদের প্রতি ভালোবাসা দেখায়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
আশা করি, এবারের ঈদ আনন্দ ছড়িয়ে যাবে ঘড়ে ঘড়ে। ভালোবাসা, ভ্রাতৃত্ব, সামাজিক বন্ধনে ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের মানুষের দ্বারে। এটাই আমাদের তরুন সমাজের অঙ্গিকার।”এছাড়াও কিছু তরুন সামাজিক কর্মীরা হলেন যুথী, পারভেজ, মীম, ঊর্মি, ফারাজানা, জেসমিন, তাছিব, তাফসির সহ আরও অনেকে। সবাই ভালো কাছের সহযোগী হতে পেরে অনেক অনেক খুশি।স্থানীয়রা তরুন প্রজন্মের এ ধরনের কাজে খুবই খুশি এবং এরকম আয়েজন আবারও চেয়েছেন।