1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে স্পোক কেন ইংলিশ কেয়ার প্রতিষ্ঠাতা উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে গরীব, নিরীহ অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ বিলাইছড়ির দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন রাঙ্গামাটিতে সোলার চালিত ‘মিনি কোল্ড স্টোরেজ ‘:সবজি সংরক্ষণে কৃষকদের নতুন আশার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বান্দরবান সদরে ৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বান্দরবান লামা’র মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “ফ্যামিলি কার্ড” বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বান্দরবানে রোয়াংছড়িতে মারমা সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ও বৌদ্ধ রীতি অনুসরণ শেষ হলো পরম পূজনীয় ভদন্ত কৌসলা থের এর শেষ বিদায় অসহায় ও দুস্থপরিবার মাঝে আটশত ৩১পরিবার মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য রাজ পুত্র সাচিং প্রু জেরি এমপি, বান্দরবান স্টেডিয়াম মাঠে ফুটবল খেলার প্রতিযোগিতায় উদ্ধোধন করেন জেলা প্রশাসক মিস শামীম আরা রিনি বান্দরবানে সেনা রিজিয়ন উদ্যাগে রমজান উপলক্ষে গরীব নিরীহ অসহায় ১০০টি মুসলিম পরিবার মাঝে ইফতার ও সেহরির বিতরণ বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ অনুর্ধব -১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিলাইছড়ির দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি জেলার দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নিয়মিত অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম বরকলক পাংখুয়া পাড়া এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবহিত হন। দুর্গম এই পাহাড়ি পাড়াতে স্থানীয় জনগণ আনুমানিক ৩০০ থেকে ৫০০ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যা অত্যন্ত কষ্টসাধ্য। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিক ভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনীর টহলদল উদ্যোগ গ্রহণ করে। রাঙ্গামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় বুধবার  (১১ মার্চ) সকালে বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপন এর লক্ষে টিউবওয়েল এবং টিউবওয়েল স্থাপনের সকল সরঞ্জামাদি প্রদান করা হয়। এর ফলে বরকলক পাংখুয়া পাড়ায় প্রায় ৫৪ জন (১২টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান এবং একই সাথে প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট