1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদরস্থ কানা পাড়া পাহাড় সংলগ্ন হতে মাও শিশু মৃত্যুরদেহ উদ্ধার পাহাড়ের ধর্মীয় সম্প্রতি বিনষ্টের অপচেষ্টা?বিলাইছড়ির গুজব ঘটনায় সেনাক্যাম্পকে জরানোর নেপথ্যে কাহিনী ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই এর শুভেচ্ছা উপহার পেলো খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা বান্দরবানে সেনা উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে গরীব নিরীহ অসহায় দুস্থ পরিবার মাঝে ঈদ সামগ্রী বিতরণ বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাপূজা ও বারুণী স্নান,পূণ্যার্থীদের ঢল সেনা উদ্যোগে ৬৬ জনকে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান দিয়ে সনদ প্রদান করেন রুমা’র জোন কমান্ডার বান্দরবানে শিশুদের হাঁসিতে ঈদ আনন্দ “মেহেদী রাঙা উৎসব ও ইফতার আয়োজন বান্দরবানে সেনা উদ্যোগে গরীব নিরীহ দুস্থ পরিবার মাঝে এমডিএস এ্যাম্বুলেন্স ৭ফিল্ড সার্বিক তত্বাবধানে বিনামূল্যে ফ্রী চিকিৎসাসেবা বান্দরবানে বাংলাদেশ অনুর্ধব -১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে কোরআন তেলওয়াত ও গজল প্রতিযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই এর শুভেচ্ছা উপহার পেলো খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই উপলক্ষে বান্দরবান সদর উপজেলার খেলোয়াড়,প্রয়াত ক্রীড়া ব্যাক্তিত্বদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বান্দরবান সদর উপজেলার পরিষদ কনফারেন্স কক্ষে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।সাবেক সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং,বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান এম.এ.মোমেন চৌধুরী,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক ও শিক্ষক মো.জসিম উদ্দিন,সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রহিম উল্লাহ্‌ ভুইয়া প্রমুখ।এসময় স্থানীয় ক্রীড়া সংগঠক,খেলোয়াড়,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, পবিত্র ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই এর মতো ধর্মীয় উৎসব উপলক্ষে সদর উপজেলা এর খেলোয়াড়দের মাঝে উপহার সামগ্রী বিতরনের এমন উদ্যোগ কে স্বাগত জানান।তিনি বলেন,উৎসবমূখর পরিবেশে ঈদ ও সাংগ্রাই উদযাপন উপলক্ষে খেলোয়াড়দের মাঝে এমন উপহার বিতরন চমৎকার একটি সিদ্ধান্ত।এবিষয়ে ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,প্রতি বছরই নিজস্ব উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর,মাহাঃ সাংগ্রাইকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় এবং সংগঠকদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন উদ্যোগ গ্রহন করে থাকি।এমন উপহার খেলোয়াড়দের মনোবল বাড়াতেও ভূমিকা রাখে।এসময় লুৎফুর রহমান (উজ্জ্বল) আরও বলেন,শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলা কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সবাইকে একযোগে ক্রীড়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।এদিন প্রয়াত ক্রীড়া ব্যাক্তিত্বদের পরিবারের সদস্য,ফুটবল,হকি,সাইক্লিস্ট,জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্যসহ বেশকিছু ইভেন্ট এর ২০ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।এছাড়াও স্থানীয় দুটি ক্লাব কে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট