1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন

কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম। মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়েরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, মাদ্রাসা সুপার মাওলানা রিদুয়ানুল হক, বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল হক চেয়ারম্যানের সন্তান মুফিদুল হক, বাইশারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ছলিম, বিএনপি নেতা জিয়াউল হক ও মোঃ বাবর, ইউপি সদস্য আবুল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলম শাহ, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুর রহমান এবং মরহুম মনিরুল হক মনু চেয়ারম্যানের সন্তান ইয়াসির মুহাম্মদ তোহা আমানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জীবনে দাখিল পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৎ, আদর্শবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মোট ১২ জন দাখিল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকমণ্ডলী আবেগঘন বক্তব্য রাখেন এবং তাদের সফলতা কামনা করেন। অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট