ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য এলাকার বসবাসকারীদের মানোন্নয়ন কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা অর্থনৈতিকসহ সব এখানে যুক্ত আছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালকের ম্রো কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি মাত্র ৪৬ দিন হয়েছে। আশা করছি একে একে সব ঠিক হয়ে যাবে। এই এলাকার বিভিন্ন সমস্যাসহ ১২টি সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত, সুপেয় পানির ব্যবস্থা এবং তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেই ব্যবস্থা করতে পারি।প্রতিমন্ত্রী আরও বলেন, তারা যে পদ্ধতিতে জুম চাষ করছে সেগুলোকে যেন আরও উন্নতভাবে করতে পারে, তাদের উৎপাদিত ফসলগুলো কিভাবে স্থানান্তর করা যায়, নতুন নতুন কর্মসংস্থান করা যায় সে ব্যাপারে তিন পার্বত্য জেলার মন্ত্রী এবং এমপিদের নিয়ে কাজ করে যাব।
তিনি আরও জানান, বাংলাদেশকে আরও সুহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটি হচ্ছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্স। যা পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও সম্প্রসারিত করা হবে।
এ সময় তিনি ম্রো কমপ্লেক্স বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাবার বিতরণ করেন। পরে তিনি সুয়ালক মাঝের পাড়ায় মারমাদের সাংগ্রাই উৎসবের জলকেলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বান্দরবান ৩০০নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ।
সুয়ালক ইউনিয়ন বিএনপির আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বীন মুহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিটুন, আবদুল মাবুদ, জাহাঙ্গীর আলম, মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম লীনা, নিরুতাজ বেগম, সুয়ালক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উশৈচিংসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এবং এলাকার জনসাধারণ।
এদিকে আরও এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবন জেলা যুবদল সাধারণ সম্পাদক, পৌর যুবদল আহ্বায়ক,সম্ভাব্য পৌর মেয়র, মোঃ আরিফুল ইসলাম চৌধুরী,,বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি, বান্দরবান সদর উপজেলা যুবদলের সভাপতি, মোহাম্মদ আলী, উনাদের নেতৃত্বে, বান্দরবান জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ বাদশা মিয়া, বান্দরবান সদর উপজেলা যুবদল সাধারণ সম্পাদ, মোঃ হেলাল উদ্দিন হেলাল,, বান্দরবান সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ মোরশেদ আলম, ৩নং বান্দরবন সদর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,, ৫নং ওয়াট যুবদল সভাপতি মোঃ পারভেজ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আলী, সহ-সভাপতি, মোঃ সৈয়দ নূর, সাধারণ সম্পাদক,চনুমং মারমা,সহ-সাধারণ সম্পাদক, উসানু মারমা, সাংগঠনিক সম্পাদক,উপেন জয় চাকমা,সহ দপ্তর সম্পাদক, মোঃ বাদশা মিয়া,সহ প্রচার সম্পাদ,মোঃ শফি, তথ্য ও গবেষণা সম্পাদ, মোঃ নাজিম উদ্দিন,সিনিয়র সদস্য, কেচাতোয় মারমা,সদস্য মোঃ সিদ্দিক,সদস্য,সৃষ্টি দাশ,সদস্য মোহাম্মদ নাজিম,সদস্য আমির হোসেন,সদস্য, সৈয়দ হোসেন, রেইছা , ৩নং বান্দরবান সদর ইউনিয়ন,সকল যুবদলের নেতৃবৃন্দ।