মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবানে বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীরর মাঝে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম,জিথ্রিআই সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড, রিজিয়ন অফিসার স্টাফ সদস্যবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এই কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সিকদার পাড়া জামে মসজিদে মাইক ইউনিট ও মেশিন প্রদান,গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ করার জন্য ঢেউটিন বিতরণ, কন্যা ও দায়গ্রস্ত পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা, অসহায় নারীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও ৪টি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।
বান্দরবান রিজিয়নের পক্ষ হতে বিবৃতি প্রদান করা হয় যে,যেকোনো সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী রিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূর্গম পাহাড়ের প্রতিটি প্রান্তে আর্তপীড়িত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।