1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত

বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় মাদরাসার হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল গফুর এবং সহকারী শিক্ষক মোঃ শামীম রেজা সহ শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আমিনুল হক ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি আসন্ন দাখিল পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জনের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে বিদায়ের আবেগময় পরিবেশ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট