1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত

বান্দরবান সরকারি কলেজ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সন্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

আগামী  ২৬ডিসেম্বর বান্দরবান সরকারী কলেজ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বান্দরবান সরকারী কলেজ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ওমর ফারুক রাশেদ উপস্থিত থেকে আয়োজনের সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উদযাপন কমিটির সদস্য সচিব জানান, ১৯৭৫ সালে পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার প্রসারে যাত্রা শুরু করে বান্দরবান সরকারি কলেজ। দীর্ঘ পথ চলায় এই কলেজ আজ ৫০বছর পার করছে। সাফল্যের এই অগ্রযাত্রায় এই কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থীই আজ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, প্রভাষকসহ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে আসীন রয়েছে, আর এই সাফল্যের ধারা অব্যাহত রাখা এবং অতীত ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলার জন্য আগামী ২৬ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন হবে বান্দরবান সরকারী কলেজ এর সুবর্ণ জয়ন্তী।

উদযাপন কমিটির সদস্য সচিব আরো জানান, এই আয়োজনে অংশ নিতে সকল শিক্ষার্থীকে ২৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর সুবর্ণ জয়ন্তীয় এই আয়োজনে নবীন ও প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি বর্ণাঢ্য র‌্যালী, গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা , পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনসহ দিনব্যাপী নানা আয়োজনে মুখর হবে কলেজ প্রাঙ্গন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান  প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট