1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত

বান্দরবানে অনুষ্ঠিত হলো শিশু-কেন্দ্রিক সচেতনতামূলক ক্যাম্পেইন

বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

 

“আমার পানির দায়িত্ব, আমার ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে শিশু-কেন্দ্রিক সচেতনতামূলক ক্যাম্পেইন।

গতকাল দুপুরে বেতছড়া ছাত্রবাসে  গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিংডম অব দ্য নেদারল্যান্ডস সহায়তায় কর্মসূচী বাস্তবায়ন করেন ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ।

 

গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি “আমার পানির দায়িত্ব, আমার ভবিষ্যৎ”। এই কার্যক্রমটি বাস্তবায়ন করে ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবী), কারিগরি সহায়তায় দ্য আর্থ, নেতৃত্বে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং সহায়তায় কিংডম অব দ্য নেদারল্যান্ডস।

এসময় ব্যাতিক্রমী এই উদ্যেগে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ পাথর, পাতা, ফুল ও মাটির ব্যবহার করে নিজেদের কল্পনার পরিবেশবান্ধব চিত্র ফুটিয়ে তুলেন। এই সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে প্রকৃতির সঙ্গে সম্প্রীতি রেখে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা সম্পর্কে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশুদের এমন উদ্যোগ ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং পাহাড়ি অঞ্চলে পানি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে।  গ্রিন ভয়েসেস প্রজেক্টের লক্ষ্য হলো দেশের তরুণ ও শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পানি সংকট ও পরিবেশ সুরক্ষায় নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি করা এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন সৃষ্টি করা।

 

অনুষ্ঠানেপরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, দ্য আর্থ; শরৎ স্বাধীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর সহকারী পরিচালক  রকি জোসেফ হিরা, ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ  নির্বাহী পরিচালক মোঃ তাওহীদুল ইসলামসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট