1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত

আশার আলো ফোরামের উদ্যোগে বাইশারীতে শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সমাজ উন্নয়নমূলক সংগঠন আশার আলো ফোরাম-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম। ফোরামের সভাপতি জিয়া উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা রফিক বসরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ছলিম উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য, সাংবাদিক আবদুর রশিদ, আশার আলো ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম নূর, সদস্য ইমরুল হাসান ও শামসুদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, মাওলানা আবদুল গফুর, মাওলানা জয়নাল আবেদীন, বালিকা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবদুল রাজ্জাক, মাওলানা জহিরুল ইসলাম আজীজি, ব্যবসায়ী রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আশার আলো ফোরামের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে সংগঠনটি নিয়মিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট