1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত

রেইচা সেনা ক্যাম্পের তল্লাশীতে ১০ লিটার দেশীয় মদসহ আটক -১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে সেনাবাহিনীর কঠোর অবস্থানের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জোন।

বুধবার (২২ অক্টোবর) বিকসল সাড়ে ৪টায় সময় রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জোন এর চেকপোস্টে পরিচালিত তল্লাশী অভিযানে ও গোপন সূত্রের ভিত্তিতে ১০ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্প, বান্দরবান সেনা জোন এর সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্যরা জানান, সাংগু পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় সন্দেহজনকভাবে আচরণ করায় সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৫টি ২ লিটারের পানির বোতলে মোট ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়ার বাসিন্দা উথোয় ম্রা মারমা (২০), পিতা মংথুই মারমাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মদসহ আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রচলিত আইনানুযায়ী বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে শুধু মাদক নয়, চোরাচালান ও অবৈধ অস্ত্র বাণিজ্য রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনা সদস্যরা।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীর উপস্থিতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করেছে এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করছে।

সেনাবাহিনী জানায়, বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট