“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” আলীকদম উপজেলা দলের জয়

নিজস্ব প্রতিবেদক
সোমবার ( ২৮ সেপ্টেম্বর) সকালে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ দলের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আলীকদম উপজেলা দল ও লামা উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়।
খেলায় আলীকদম উপজেলা দল শুরু থেকেই আক্রমণাত্মক ও পরিকল্পিত ফুটবল প্রদর্শন করে। নির্ধারিত সময়ের খেলায় আলীকদম উপজেলা দল ২–০ গোলে লামা উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলায় আলীকদম উপজেলা দলের মোঃ সোহেল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর মাধ্যমে বান্দরবানের বিভিন্ন উপজেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে।



