সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনালে জয় সদর উপজেলা

নিজস্ব প্রতিবেদক,
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ বিকাল ৩টা ৫০ মিনিটে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান সদর উপজেলা পুরুষ দল ও লামা উপজেলা পুরুষ দল।
খেলার নির্ধারিত সময়ে উভয় দলই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য (০–০) অবস্থায় শেষ হয়। পরবর্তীতে বিজয়ী নির্ধারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল ৪–৩ গোলে লামা উপজেলা পুরুষ দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য বান্দরবান সদর উপজেলা পুরুষ দলের গোলরক্ষক ইমন বড়ুয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সময়ে তিনি অসাধারণ কৌশল ও দক্ষতার মাধ্যমে দুটি গোল সেভ করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, এর মধ্য দিয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল জায়গা করে নেয়।





