“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এ বান্দরবান সদর উপজেলার দুর্দান্ত জয়

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে  “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ দলের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় বান্দরবান সদর উপজেলা পুরুষ দল ও রুমা উপজেলা পুরুষ দল মুখোমুখি হয়। খেলায় বান্দরবান সদর উপজেলা পুরুষ দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রুমা উপজেলা পুরুষ দলকে ০৪–০০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

খেলার শুরু থেকেই বান্দরবান সদর উপজেলা দল আক্রমণাত্মক ও গোছানো ফুটবল প্রদর্শন করে। বিপরীতে রুমা উপজেলা দল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বান্দরবান সদর উপজেলার আক্রমণ সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত বান্দরবান সদর উপজেলা ০৪ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য বান্দরবান সদর উপজেলা দলের মোঃ জাফর ইকবাল-কে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” বান্দরবানের বিভিন্ন উপজেলা ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।