সেনা রিজিয়ন উদ্যোগে গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্ট ফুটবল চ্যাম্পিয়ন বান্দরবান সদর উপজেলা একাদশ দল

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান রবিবার (৪ অক্টোবর) বান্দরবান সদর জেলা স্টেডিয়াম মাঠে বান্দরবান সদর উপজেলা একাদশ দল বনাম আলীকদম উপজেলা একদাশ দল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ দলের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা একাদশ দল ১–০ গোলে আলীকদম উপজেলা একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করেন।
নারী ও পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ
টুর্নামেন্টের নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, পুরুষ বিভাগের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল চ্যাম্পিয়ন এবং আলীকদম উপজেলা পুরুষ দল রানার্সআপ হয়।
এবারের টুর্নামেন্টে নারী ও পুরুষ দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির উপস্থিতিতে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ
গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান।
এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, বিজিবি সেক্টর কমান্ডার; মাম্যাচিং, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ; প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই; লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জোন কমান্ডার, বান্দরবান সদর জোন; মোঃ সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক, বান্দরবান; মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন; অরূপ রতন পাল, জেলা আনসার কমান্ড্যান্ট; মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাব; মোঃ রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার এবং আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
সেরা খেলোয়াড়দের পুরস্কারনারী দল:-সেরাগোলকিপার — রিংকি মারমা সেরা
খেলোয়াড় — মাপ্রুচিং মারমা
– সর্বোচ্চ গোলদাতা — মাপ্রুচিং মারমা
– ম্যান অব দ্য ম্যাচ — দীপা চাকমা পুরুষ দল:
সেরা গোলকিপার — ইমন বড়ুয়াসেরা খেলোয়াড় মোঃ জাফরসর্বোচ্চ গোলদাতা — মোঃ জাফর
– ম্যান অব দ্য ম্যাচ — মোঃ জাফর।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ বান্দরবানের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে।
উৎসবমুখর পরিবেশে গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।







