বান্দরবানে সেনা উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
আগামী (৫ অক্টোবর) সোমবার বান্দরবান সদর রাজার মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি বান্দরবান সদর সেনা রিজিয়নে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে শত শত অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
বান্দরবান সেনা রিজিয়ন পক্ষ থেকে মেজর পারভেজ রহমান তিনি জানিয়েছেন,পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে এবং প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর মেডিকেল টিম নিয়মিত এ ধরনের ক্যাম্প পরিচালনা করে আসছে এবংআগামীতে ও এ ধরনের বিনামূল্যে চিকিৎসক অব্যহত থাকবে।








