বান্দরবান রাজার মাঠে দুই দিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন সেনা রিজিয়ন

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সময় বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে দুই দিনব্যাপী একটি বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এসময় ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন সেনা রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম এসপিপি।
আরও উপস্থিত ছিলেন, সেনা রিজিয়ন মেজর পারভেজ রহমান জিএস-২, মেজর সায়েমসহ স্টাফ অফিসারবৃন্দ।
বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।এ মেডিকেল ক্যাম্পেইনে সামিরক এবং বেসামিরক মিলে সর্বমোট ৩০ জন চিকিৎসক কর্তৃক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

উক্ত ক্যাম্পেইনে মেডিসিন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, শল্যচিকিৎসক এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করছেন।

দুই দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইনে নানান রোগীকে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হচ্ছে।

বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করাই এ ক্যাম্পেইনে মূল উদ্দেশ্য।

এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বান্দরবানের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।