নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম পুলিশ অভিযানে ইয়াবা সহ সুলতান আটক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি :

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়ুয়াপাড়া চৌ-রাস্তার মোড় এলাকায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। (১৭ নভেম্বর মঙ্গলবার) বিকেলে কুতুপালং বাজার থেকে একটি সন্দেহজনক মোটরসাইকেল বড়ুয়াপাড়ার দিকে আসতে দেখলে চেকপোস্টে অবস্থানরত পুলিশ সদস্যরা থামার সংকেত দেয়। এসময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেগে পালানোর সময় এসআই(নিঃ)/হৃদয় পাল সঙ্গীয় ফোর্সসহ মোটরসাইকেলটিকে আটকানোর সংকেত দিলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোটর সাইকেল চালককে আটক করতে সক্ষম হয় এবং মোটর সাইকেলে থাকা এক জন আরোহী পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর মোটরসাইকেলে থাকা বাজারের ব্যাগ থেকে ০১ (এক) কার্ড ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে। এক কার্ড, উক্ত ইয়াবা রাস্তায় পড়ে যাওয়ায় কিছু ইয়াবা ভেঙ্গে গুড়া হয়ে যায়) অনুমান ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট
Yamaha Fz V4 (চট্ট মেট্রো-ল ২৩-২৯৩৩)
ইয়াবা সহ আটককৃত ব্যক্তির নাম
নাম-সুলতান আহমদ(৩৯), পিতা-আবদু সালাম, সাং-ঘোনার পাড়া, গোলদীঘির দক্ষিণ পাড় কক্সবাজার।