৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

মোঃ জমির উদ্দীন,বান্দরবান প্রতিনিধি :

​জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার উদ্যোগে এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
​শাখা পরিচালক মাহীর ইরতিসামের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক সাফওয়ান আরিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক রাকিবুজ্জামান এবং বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আবু জাফর।
​ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে ২০২৬ সালে ৫২ বছর পূর্ণ করে। ৫২ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে বান্দরবান জেলার সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, গান, আবৃত্তি ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতার বিভিন্ন পর্বে মোট ৬৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
​আজ ১৫ নভেম্বর ২০২৬, ফুলকুঁড়ি আসর বান্দরবান জেলা কার্যালয়ে শিশু-কিশোর ও অভিভাবকদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।