সেনাবাহিনী কর্তৃক বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচী

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

বান্দরবান, ০৩ নভেম্বর ২০২৬: গত ০১ নভেম্বর ২০২৬ তারিখে যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণ কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণে কোর্স ওআইসি হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন, ভারপ্রাপ্ত অধিনায়ক ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সদস্যদের যানবাহন রাক্ষণাবেক্ষণ বিষয়ে তাত্তি্বক ও ব্যবহারিক জ্ঞান প্রদান, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং যানবাহনের সঠিক ব্যবহার ও পরিচর্যা নিশ্চত করা। প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, কারিগরী ত্রুটি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় মেরামত বিষয়ে গুরুত্বারোপ করা হবে।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা করা যায়। পাশাপাশি যানবাহনের অকাল বিকল হওয়া রোধ, মেরামত ব্যয় হ্রাস এবং যানবাহনসমূহ সর্বদা সচল রাখার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পার্বত্য বান্দরবান জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব দূরীভূত হবে এবং আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
বান্দরবান রিজিয়নের এ উদ্যোগ ভবিষ্যতে বান্দরবানসহ দেশের অন্যান্য দুর্গম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি দৃষ্টান্ত স্থাপন করবে। সেনাবাহিনীর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।