সেনা রিজিয়ন ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স কতৃক পরিচালনায় ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ ক্লাস শুরু

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় থেকে দুপুর ১টার পর্যন্ত বিএ- ১০২৪৯২ মেজর শাহরীন জাহান প্রধান (কোর্স ওআইসি) এর উপস্থিতিতে বান্দরবান সেনানিবাসস্হ এমডিএস বিল্ডিং এর (২য় তলায়) ০৭ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক পরিচালিত ০৩ সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা বিষয়ক প্রশিক্ষণের ৩য় ক্লাস শুরু হয়। উক্ত প্রশিক্ষণে বান্দরবান রিজিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া হতে আগত ১৮ জন উপজাতি/বাঙ্গালী মহিলা প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সোমাং বম হোস্টেলে (নিউ গুলশান, বান্দরবান) থাকার ব্যবস্থা করা হয়েছে এবং নিউ গুলশান হতে এমডিএস হসপিটাল এ যাতায়াতের জন্য ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাস এর মাধ্যমে যাতায়াত কার্যক্রম চলমান রয়েছে।

(৩য় দিনের) প্রশিক্ষকদের নামীয় তালিকা- ডাঃ শাহানা রহমান, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস।
প্রশিক্ষণের বিষয়: গর্ভাবস্থার বিপদ সংকেত (Danger Signs) ও অন্যান্য সাধারণ শারীরিক সমস্যা ও তার প্রতিকার

নয়া ক্যাপ্টেন লাবিব দাইয়ান, এএমসি,
প্রশিক্ষণের বিষয়:* ডায়রিয়া, কলেরা, পানিশূন্যতা রোগীর প্রাথমিক চিকিৎসা।

মেজর মোছাঃ শাহরীন জাহান প্রধান, এএমসি।
প্রশিক্ষণের বিষয়: জন্মনিয়ন্ত্রন পদ্ধতি।

ডাঃ শাহানা রহমান, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস।
প্রশিক্ষণের বিষয়: প্রসবকালীন সময়ে গর্ভবতীর সেবা ও সাধারণ ব্যবস্থাপনা।

প্রশিক্ষণের জন্য পরিদর্শনীয় স্থান: বান্দরবান সদর হাসপাতাল।