বান্দরবান ঐতিহ্যবাহী রাজার মাঠে দুই দিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে ০৫-০৬ অক্টোবর ২০২৬ ২০২৬ তারিখে দুই দিনব্যাপী একটি বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।এ মেডিকেল ক্যাম্পেইনে সামিরক এবং বেসামিরক মিলে সর্বমোট ৩০ জন চিকিৎসক কর্তৃক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
উক্ত ক্যাম্পেইনে মেডিসিন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, শল্যচিকিৎসক এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করছেন।
দুই দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৪,০০০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হচ্ছে।
বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করাই এ ক্যাম্পেইনে মূল উদ্দেশ্য।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বান্দরবানের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।








