বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি ঘটলো গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

কৌশিক দাশ, স্টাফ রির্পোটার
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ইয়ং স্টার ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য চ নু মং।
এসময় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক বিপ্লব রায় চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সরওয়ার জামাল, সাতকানিয়া প্রেসক্লাব এর সভাপতি শহিদুল ইসলাম বাবরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় ধর্মপুর ফুটবল একাদশ দল তাকরিম একাদশ ফুটবল দলের প্রতিদন্ধিতা করে।
টান টান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে, আর ট্রাইব্রেকারে ধর্মপুর ফুটবল একাদশ দল ৫-৪ গোলে তাকরিম একাদশ ফুটবল দলকে হারিয়ে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


