বান্দরবানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে জেলায় পর্যায়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিতি ছিলেন বান্দরবান জেলায় সিভিল সার্জন ডা,মোহাম্মদ শাহীন হোসাইনসহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং বান্দরবান জেলায় প্রেসক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকের হোসেনসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
এসময় প্রেসক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চুসহ জেলার সংবাদ কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বান্দরবান সদরসহ ৭টি উপজেলাকে শতর্কও হাম -রুবেলে টিকাদান বিষয়ে আলাপ আলোচনায় করেন।এসময় বক্তব্যরা বলেন, সকলে শিশুদেরকে হাম- রোগ থেকে কিভাবেই বাঁচাব সারাদেশে মহামারী আকারে হাম ও রুবেলা রোগ থেকে আমরা মুক্তি পায় এই রোগ প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় জানানো হয়,গত ২০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত জেলায় এবং উপজেলায় কেন্দ্র গুলোতে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা, মোহাম্মদ শাহীন হোসাইন বলেন, বান্দরবান সদরসহ ৭টি উপজেলায় এই ক্যাম্পেইনের আওতায় প্রত্যেকটি পাড়ার,মহলে দূর্গম পাহাড়ের শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী ও অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।
এদিকে সিভিল সার্জন ডা:মোহাম্মদ শাহীন হোসাইন তিনি আরো বলেন, বান্দরবান জেলায় একটি পাহাড়ি দূর্গম এলাকায় অনেক দূরান্ত ও পথ, গ্রাম অঞ্চল গুলোতে হাম- রুবেলা টিকা দেয়ার জন্য পাহাড় এলাকায় গুলোতে গেলে আমরা বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে ঐসব জায়গায় গুলোতে হাম- রুবেলা টিকা দিতে যাওয়া হয়। বাংলাদেশ সেনা সহযোগিতায় মাধ্যমে আমরা পাহাড়ি এলাকায় শিশুদেরকে হাম- রুবেলা টিকা দিতে পারছি।সেনাদের প্রতি সিভিল সার্জন পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিই হাম- রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিভিল সার্জনের মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ শাহীন হোসাইন জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবান সদরসহ উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।