মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশ।
২মে শনিবার দুপরে বান্দরবান ঈদগাঁহ মাঠ হইতে রাজার মাঠ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক বিশাল সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে বান্দরবান জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শহরের ঈদগাঁও মাঠ থেকে একটি বিশাল মিছিল হতে দেখাগেছে।
মিছিলে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুন।
এসময় প্রায় ৫০০-এর বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতার বক্তব্যের অংশ—শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিয়ে বলা হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবিগুলো আদায়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে বিকেল ৩টায় বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীর।