1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনারও র‍্যালি বান্দরবানে অসহায় বিধবা মহিলা ঘরবাড়ি নির্মাণ জন্য আর্থিক সহায়তা প্রদান করেন সেনা জোন বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত বাইশারী -ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিন ভোগান্তি সেনা অভিযানে টংকাবতীতে অপহৃত ছয় শ্রমিক উদ্ধার পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি

বান্দরবানে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন

স্টাফ রির্পোটার
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

“ সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত ” এই প্রতিপাদ্যকে সামনে বান্দরবানে উদযাপিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে এই মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক থেকে সকালে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস, এম, মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপা বিশ্বাস, বিভাগীয় শ্রম দপ্তর,চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া, লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সেলিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দল বান্দরবান জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আবু তাহেরসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অনুশাসনের মাধ্যমে সুষ্ঠু মালিক-শ্রমিকের সুসম্পর্কই সুষ্ঠু শিল্প-সম্পর্ক সুনিশ্চিত করতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বক্তারা মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে আন্তর্জাতিক মানের নিরাপত্তা বজায় রাখাসহ পেশাগত স্বাস্থ্য ঝুঁকি ও সেইফটি বিষয়ে গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট