1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানে মিছিল ও সমাবেশ পার্বত্য এলাকায় তুলাচাষ সম্প্রসারণে বান্দরবানে কর্মশালা জাতিসংঘের মঞ্চে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনারও র‍্যালি বান্দরবানে অসহায় বিধবা মহিলা ঘরবাড়ি নির্মাণ জন্য আর্থিক সহায়তা প্রদান করেন সেনা জোন বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত বাইশারী -ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিন ভোগান্তি

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় সফলভাবে টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।গত ০৩ এপ্রিল ২০২৬ হতে ০২ মে ২০২৬ পর্যন্ত দুর্গম পাহাড়ের চ্যালেঞ্জ জয় করে মোট ১৪টি দুর্গম পাড়ায় এ সেবা পৌঁছে দেওয়া হয়। আলীকদম উপজেলার মোট ৮,২৭৮ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা হয়েছে, যার মধ্যে কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের সাথে সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী জনসেবামূলক কার্যক্রমে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগকে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট