সম্প্রতি ঢাকা থেকে প্রচারিত ভুইফোর নিউজ পেইজ “নেত্র নিউজ” আলিকদমের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আস’আদ একাডেমীকে নিয়ে একটি মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে। প্রকাশিত সংবাদের মাধ্যমে তারা উক্ত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে ।
গতকাল (৪মে) রবিবার বিষয়টি আস আদ একাডেমি আলিকদমের সাধারণ সম্পাদক এর নজরে আসলে তিনি বিষয়টি অবগত হন।
তিনি বলেন, আস’আদ একাডেমী দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এলাকায় একটি অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
ঠিক এমন সময়ে একটি মহল প্রতিষ্টানের বিরোদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করছে ।
এ ধরনের গুজব ও অপপ্রচার সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টা চলছে আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ১৩টি জনগোষ্ঠীর বসবাস, সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমটি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার নিমিত্তে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে যা মোটেই কাম্য নয়।
এছাড়াও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাব, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করবার জন্য এবং এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ থেকে বিরত থাকার জন্য অনুরোধ রইল।
সেই সাথে স্থানীয় জনসাধারণকে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।