1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আস আদ একাডেমির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ:দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানে মিছিল ও সমাবেশ পার্বত্য এলাকায় তুলাচাষ সম্প্রসারণে বান্দরবানে কর্মশালা জাতিসংঘের মঞ্চে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনারও র‍্যালি বান্দরবানে অসহায় বিধবা মহিলা ঘরবাড়ি নির্মাণ জন্য আর্থিক সহায়তা প্রদান করেন সেনা জোন

লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ:দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

সোমবার ৪মে সকালে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের ব্যবস্থাপনায় লংগদু ইউনিয়নের ভাইবোনছড়া বাজার সংলগ্ন এলাকায় দিনব্যাপী একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। উক্ত কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উক্ত মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের সর্বমোট ৪৮২ জন রোগীকে উন্নত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চর্মরোগ (স্ক্যাবিস), দীর্ঘমেয়াদী ব্যথা, গাইনি সমস্যা, ডায়াবেটিস, জ্বর-সর্দি, রক্তস্বল্পতা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীর এমন সামাজিক ও জনহিতকর কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট