1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলায় নব পুলিশ সুপার ওহাবুল রেইচা সেনা চেক পোস্টে ২১জন রোহিঙ্গা নাগরিক আটক আস আদ একাডেমির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ:দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানে মিছিল ও সমাবেশ পার্বত্য এলাকায় তুলাচাষ সম্প্রসারণে বান্দরবানে কর্মশালা জাতিসংঘের মঞ্চে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা

রেইচা সেনা চেক পোস্টে ২১জন রোহিঙ্গা নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

বান্দরবান সেনা জোনের চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ( ৫মে) বিকাল  সাড়ে ৪টায় সময় রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ২১ (একুশ) জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কক্সবাজার এলাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনাসদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালায় এবং পরবর্তীতে তাদের আটক করা হয়।

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক আটককৃতদের বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান সেনা জোন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট