1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

বান্দরবানে তৃণমূলে নারী নেতৃত্ব জোরদারে নারী,শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা।

৫ ফেব্রুয়ারি  ২০২৬ দিন ব্যাপি  ইউএন উইমেন বাংলাদেশ-এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে বান্দরবান অনন্যা কল্যাণ সংগঠন একেএস সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় বান্দরবান রয়েল হোটেল কনফারেন্স রুম প্রাঙ্গনে  “তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলীর  সভাপতি কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর ও পার্টনার সংস্থার সমন্বয়কারী সেজুতি ধর , এই সময় অন্যন্যের মধ্যে  আরো উপস্থিত ছিলেন  এডভোকেট সারা সুদীপা ইউনুস, হেডম্যান সানুচিং , প্রজেক্ট কর্মকর্তা ইলিপ্রু মারমা,  প্রশাসনিক কর্মকর্তা পাইমেচিং সহ তৃণমূল নারী নেত্রী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, কমিউনিটি ফোরাম ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব এবং বাংলাদেশ সরকারের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার লক্ষ্য, অগ্রাধিকার ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়।

আলোচকরা বলেন, সংঘাত, সহিংসতা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নারীদের ওপর বেশি প্রভাব ফেলে। তাই শান্তি ও নিরাপত্তা প্রক্রিয়ার সব পর্যায়ে নারীর সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এতে নারীর অধিকার সুরক্ষা, নেতৃত্ব বিকাশ এবং টেকসই সমাজ গঠনের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

কর্মশালাটি পরিচালনা করেন সেজুতি ধর ও হালিমা লিজা। বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে নারীর উপস্থিতি থাকলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর মতামত প্রতিফলিত হয় না। নারীর মত প্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালার আয়োজনের মাধ্যমে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট