1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও নির্বাচন নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা প্রস্তুত ১১ বিজিবি সীমান্ত বান্দরবানে রাজপুত্র সমর্থনে সদর উপজেলা কৃষক দলের ব্যাপক প্রচার ও গণসংযোগ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান আলীকদম গণ সংযোগ গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে কিক অফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল ট্রাইব্রেকারে থোয়াঙ্গাকাটার জয় প্রাকৃতিক সৌন্দর্যের অবিস্মরণীয় অভিজ্ঞতা আরজেএ’র বান্দরবান ভ্রমণ বান্দরবানে নেটওয়ার্কের বাহিরে থেকে প্রচারণা চালাচ্ছেন এনসিপির প্রার্থী: এনসিপি থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ এরফানুল হক,বিএনপির প্রতি সমর্থন ঘোষণা মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন জেলা প্রশাসকের আদেশ থাকা শর্তেও,বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র নিয়ে অনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সন্মেলন

গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার রামু উপজেলার চির অবহেলিত বৃহত্তর গর্জনিয়া এলাকার মানুষের জন্য চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা হলো। গর্জনিয়া বাজার সংলগ্ন এলাকায় নবপ্রতিষ্ঠিত গর্জনিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালটি উদ্বোধনের শুরুতেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আড়ম্বরপূর্ণ পরিবেশে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে হাসপাতাল পরিচালনা পর্ষদ। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পর্ষদের চেয়ারম্যান বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গরীবে নেওয়াজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার আল-ফুয়াদ হাসপাতালের এমডি ও গর্জনিয়ার কৃতিসন্তান ডা. শাহ আলম, রামু বিদ্যুৎ অফিসের ইনচার্জ প্রদীপ কুমার, সাবেক চেয়ারম্যান হাবিব আহমদ, গর্জনিয়া সমিতির সভাপতি মাস্টার ইসহাক, হাসপাতাল এমডির পিতা আহমদুল কবির, শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা জহিরুদ্দিন বদরু, বিশিষ্ট আলেম মাওলানা মুস্তাক আহমদ, কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, মাস্টার ফয়জুল হাসান, হাসপাতালের পরিচালক ও ভাইস চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, ডিএমডি এরশাদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে কারিম থেকে তেলাওয়াত করেন হাফেজ নাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার জেলার এই সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। গর্জনিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সেই অভাব অনেকাংশে পূরণ হবে। সীমান্ত অঞ্চলের কয়েক লাখ মানুষ এখন স্বল্প খরচে ও সহজেই উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ মহৎ উদ্যোগের জন্য হাসপাতালের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান বক্তারা।
তারা আরও বলেন, এলাকার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে মানবিকতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের শুভ উদ্বোধন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উদ্বোধনের প্রথম দিন থেকেই রোগীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং স্থানীয় জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে করে গর্জনিয়া ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট