1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও নির্বাচন নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা প্রস্তুত ১১ বিজিবি সীমান্ত

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন—১১ বিজিবি জানিয়েছে, সীমান্ত ও ভোটকেন্দ্র—উভয় ক্ষেত্রেই কোনো ধরনের শিথিলতা থাকবে না।

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়টি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়। ব্রিফিংয়ে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান দমন, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।

বিজিবি আরও জানায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে নির্বাচনকে ঘিরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা, ঝুঁকিপূর্ণ পয়েন্ট ও সম্ভাব্য অনুপ্রবেশ পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। দিন ও রাতব্যাপী টহল, মোবাইল প্যাট্রোল, কৌশলগত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ সময় ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসকেএম কপিল উদ্দিন কায়েস বলেন,
“নির্বাচনকালীন সময়ে সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা থাকবে না। সীমান্ত ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা—দুটোই সমান গুরুত্ব দিয়ে বজায় রাখা হবে।”
বিজিবি সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে বাহিনী। দেশের ৪৮৯টি উপজেলায় দায়িত্ব পালন করছেন ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য। এর অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কক্সবাজারের পেকুয়া উপজেলার ৪৬টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৬টি ভোটকেন্দ্রে মোট ১০টি প্লাটুন মোতায়েন করেছে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রেসপন্স ফোর্স। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যাতে কোনো অপতৎপরতা প্রভাব ফেলতে না পারে—সে লক্ষ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট