1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

উখিয়া উপজেলা বিএনপির বিতর্কিত নেতা আরফাত চৌধুরীর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার প্রতিবেদক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলার আবেদন করেন আরফাত চৌধুরী।

এর আগে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া পয়েন্ট এলাকায় মাছ লুটের একটি ঘটনার অভিযোগ ওঠে। ভুক্তভোগী এক ব্যবসায়ীর দাবি, আরফাত চৌধুরীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তার মালিকানাধীন ১২২ বস্তা মাছ জোরপূর্বক নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ও প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে সিন্ডিকেটটি ১০০ বস্তা মাছ ফেরত দিতে বাধ্য হয়। তবে অভিযোগ রয়েছে, মাছ ফেরতের বিনিময়ে ব্যবসায়ীর কাছ থেকে ‘লেবার খরচ’ বাবদ ২ লাখ টাকা আদায় করা হয়। এখনো বাকি ২২ বস্তা মাছ ফেরত দেওয়া হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও অভিযোগ করেন, মাছ ফেরতের দাবি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ঘটনার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আরফাত চৌধুরী ও তার সহযোগীরা তাকে জিম্মি করে নিজেদের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করেছেন।

এ ঘটনায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদন করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের নেতারা এক বিবৃতিতে বলেন, সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অপরাধীরা আরও উৎসাহিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট