1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

বান্দরবানে নেটওয়ার্কের বাহিরে থেকে প্রচারণা চালাচ্ছেন এনসিপির প্রার্থী:

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

পাহাড়ে সকলকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গিকার তারেক রহমানের বান্দরবান—৩০০নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এস এম সুজা উদ্দিন এখন চষে বেড়াচ্ছেন জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোতে।
নেটওয়ার্কের বাইরে এনসিপি প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নাইক্ষ্যংছড়ি সদর, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি, ফুলতলি ও তুলাতলি ইউনিয়ন এবং রোয়াংছড়ি উপজেলার গহীন ও দুর্গম পাহাড়ি এলাকায়। শাপলা কলির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত অঞ্চল ও থানচির রেমাক্রী ও তিন্দুর প্রত্যন্ত জনপদে।

প্রচারণায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, কষ্ট ও প্রত্যাশার কথা গুলো শুনছেন এবং নির্বাচিত হলে তাদের এই প্রত্যাশা পূরনের আশ্বাস দিচ্ছেন।
নেটওয়ার্কের বাইরের এই নির্বাচনী প্রচারণার বিষয়ে শাহ্ সুজা বলেন, এখানকার জনগণ শুধু নেটওয়ার্কের বাইরে নয় নাগরিক সেবার বাইরেও রয়ে গেছে। প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, তিনি এ পর্যন্ত কোন প্রকার বাধা বিঘ্নের সম্মুখিন হন নাই। বরং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এমনটাই জানিয়েছেন।
তিনি সংসদে গেলে এই জনগণ শুধু নেটওয়ার্কই নয়, ন্যায্য সেবা ও অধিকারও পাবে। স্থানীয়দের সঙ্গে এই সরাসরি সংযোগ ও কথা শোনার উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে ‘নেটওয়ার্কের বাইরে’ নামের এই ভিন্নধর্মী প্রচারণা পাহাড়ি জনপদের মানুষের মধ্যে নতুন করে আস্থা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

২৫ জানুয়ারি ২০২৬ রবিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী মহা সমাবেশে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সমতল এবং পাহাড়ের মানুষ সকলকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। ঐ দিন তিনি মঞ্চে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের আসনসমূহে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
তিনি বলেছেন চট্টগ্রামের পাহাড় এবং সমতলের মানুষ একসাথে বসবাস করেন। আন্দোলনের সময় আমরা দেখিনি কে পাহাড়ের মানুষ, কে সমতলের মানুষ। একাত্তরে যুদ্ধের সময় আমরা দেখিনি কে পাহাড়ের মানুষ, কে সমতলের মানুষ। সমতল এবং পাহাড়ের মানুষ সকলকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গিকার করেছেন।

তারেক রহমান আরো বলেন, পাহাড়ের মানুষ হোক, সমতলের মানুষ হোক, ইসলাম ধর্মের মানুষ হোক, অন্য ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আজকে যে এখানে লাখো মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনারাসহ আপনাদের মাধ্যমে এলাকার লক্ষ—কোটি মানুষের কাছে আমি আহবান রাখব—গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক—স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন আপনারা ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, অতীতের মতো এদেশের খেটে—খাওয়া মানুষকে সাথে নিয়ে তাদের প্রত্যাশিত বাংলাদেশকে আমরা গড়ে তুলব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট