1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

বান্দরবানে রাজপুত্র সমর্থনে সদর উপজেলা কৃষক দলের ব্যাপক প্রচার ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে ৩০০নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা,গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর সুমন এর সার্বিক তত্বাবধানে ও জেলা কৃষকদলের আহ্বায়ক সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামাল উদ্দিন,সুয়ালক ইউনিয়ন কৃষকদল সভাপতি মো.কবিরসহ জেলা ও সদর উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিতে সুয়ালক ইউনিয়নের জনসাধারনকে আহবান জানান।সুয়ালক বাজার, মাঝেরপাড়া,আমতলী পাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে লিফলেটসহ গণসংযোগ অনুষ্ঠিত হয়।এসময় কৃষকদল নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর রাজনৈতিক জীবন,ত্যাগ,সততা, জনপ্রিয়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।প্রচারকালে নেতাকর্মীরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ,গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ,জলাবদ্ধতা নিরসন,কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য,বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।এ বিষয়ে কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী (রিপন) বলেন, “সাচিং প্রু জেরী একজন সৎ,দক্ষ ও জনবান্ধব নেতা।তিনি নির্বাচিত হলে এলাকার প্রতিটি মানুষের সুখ- দুঃখের সঙ্গী হয়ে কাজ করবেন এটা আমরা বান্দরবানবাসী গভীরভাবে বিশ্বাস করি।জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর কোনো বিকল্প নেই বলেও তিনি এসময় মন্তব্য করেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট