1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

এনসিপি থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ এরফানুল হক,বিএনপির প্রতি সমর্থন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ন সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি এ তথ্যটি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, নাগরিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপিতে রূপ নিলেও দলীয় সিদ্ধান্তের সততায় ও দ্বিচারিতায় জনগণ ও নেতাকর্মীরা হতাশ হয়েছে। পার্টিতে রুপান্তরের পর প্রায় ৪০ হাজার তরুণ যুক্ত হলেও তাদের এম্পাওয়ার্ড করা হয়নি। বরং জামাতের প্রভাব ও জোট রাজনীতির কারণে সংগঠন তৃণমূলে বিস্তৃত হতে পারেনি। তিনি অভিযোগ করেন, পার্বত্য বান্দরবানে পাহাড়ের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন-এমন একজনকে জোটের প্রার্থী করায় স্থানীয় জনগণের আত্মসম্মানে আঘাত লেগেছে।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে কোটা আন্দোলন, রাতের ভোটের প্রতিবাদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নাগরিকভিত্তিক রাজনীতির প্রত্যাশা থেকে তিনি উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ ও ত্যাগ করেছিলেন।

পদত্যাগের বিষয়ে বান্দরবান জেলা এনসিপি সদস্য সচিব এরফানুল হক সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট