1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

নাইক্ষ্যংছড়িতে কিক অফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল ট্রাইব্রেকারে থোয়াঙ্গাকাটার জয়

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে কিক অফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশ ২-০ গোলে বড়বিল ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল করতে না পারায় খেলা গড়ায় সরাসরি ট্রাইব্রেকারে। এতে থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশ কৌশল ও নৈপুণ্যের পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ছাবির আহমেদ কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাংবাদিক আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদা এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা হেলাল উদ্দিন মাতবর এবং সঞ্চালনা করেন আবু বকর কোম্পানি।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে বিজয়ী থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি সাইফুদ্দিন বাহাদুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট