1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

বান্দরবানের বহুল আলোচিত ও বিভিন্ন কারনে নানাভাবে সমালোচিত বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সকল কার্যক্রম খতিয়ে দেখবে বান্দরবান জেলা প্রশাসন।গত বুধবার (৭ জানুয়ারি) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় তিনি বলেন, বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির অনিয়ম সংক্রান্ত কোনও বিষয় জানা ছিলো না।কেউ বলেনি তবে আজকে যেহেতু জানলাম আমরা বিষয়টি খতিয়ে দেখবো।এসময় তিনি আরও বলেন,দীর্ঘদিন কোনও কমিটি থাকলে অনিয়ম হতে পারে।বিষয়টি খতিয়ে দেখা হবে।এসময় তিনি,জিপ চালকদের শৃঙ্খলায় ফেরাতে বেশকিছু সিদ্ধান্ত ইতিবাচকভাবে বাস্তবায়িত হয়েছে বলেও উল্লেখ করেন।তিনি জানান,বিআরটিএ এর মাধ্যমে পর্যটকবাহী বেশিরভাগ জিপ চালককে লাইসেন্স আওতায় আনা হয়েছে।এছাড়া ডাবল ট্রিপ প্রবনতাকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।এবিষয়ে, এক ভুক্তভোগী জানান,সমিতির অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানানো হবে।এদিকে সমিতির নিবন্ধন,নির্বাচন ও আর্থিক বিষয়ের সার্বিক তথ্য জানতে চাইলে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, “আমি এখানে সদ্য যোগদান করেছি।বর্তমানে ছুটিতে আছি।আগামী রবিবার এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।” এসব বিষয়ে জানতে জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাসিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এদিকে,সমিতির অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানাবে ভুক্তভূগিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট